1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক দিনাজপুরে সদ্য নবনির্বাচিত ইউপি নারী মেম্বার ও নারীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

নারী নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক দিনাজপুরে সদ্য নবনির্বাচিত ইউপি নারী মেম্বার ও নারীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম ফুলাল, প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৪ বার

নারী নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক দিনাজপুর সদরের সদ্য নবনির্বাচিত ইউপি নারী মেম্বার ও নারীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে শহরের বালবাড়ি পল্লী শ্রী মিলনায়তনে সদ্য নবনির্বাচিত ইউপি নারী মেম্বার ও আগামী নারী নেতৃত্ব তৈরীর লক্ষে মনোনিত নারীদের সমন্বয়ে দিনাজপুর সদর উপজেলা ডেমোক্রেসী ওয়াচের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে নারী নেতৃত্ব বিকশিত করতে করণীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন ডেমোক্রেসী ওয়াচের ক্যাপাসিটি বিল্ডিং কো অর্ডিনেটর জুলিয়া আকতার চৌধুরী। এসময় সদর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রশিক্ষনে উপস্থিত সকলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব বিকাশের জন্য ৬টি বিষয় নিয়ে ব্যাপক ভাবে আলোচনা করেন। বিষয়গুলি হচ্ছে. নারীর রাজনৈতিক ক্ষমতায়ন,স্থানীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠানের পরিচিতি ও করণীয়,নেতা এবং নেতৃত্ব সর্ম্পকে ধারনা প্রদান,স্থানীয় শাসন ব্যবস্থা নারীর অবস্থান সর্ম্পকে ধারনা প্রদান,ইউনিয়ন পরিষদের কর্ম পরিকল্পনা সর্ম্পকে আলোচনা ও নারীর রাজনৈতিক দলে কাজ করার ক্ষেত্রে বাধা ও চ্যালেঞ্জ কি।

সদরের বিভিন্ন ইউনিয়নের নারী মেম্বার ও অপরাজিতা নারীরা এসময় অনুষ্ঠানে অংশ নেয়। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন ডেমোক্রেসী ওয়াচের জেলা সমন্বয়ক মো:কামরুজ্জামান ও সদর উপজেলা সমন্বয়কারী মুশফিকুর রহিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net