1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৪ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৪

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০৪ বার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় প্রাইভেটকার-সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

নিহতরা হলো কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাসিন্দা জসিম উদ্দিন (৬০) ও সুবর্ণচর উপজেলার চরআমান উল্যাহপুর গ্রামের কিরণ চন্দ দাসের ছেলে জুয়েল চন্দ দাস (২৮)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের দক্ষিণ ওয়াপদা এলাকার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, বিকাল পৌনে ৩টার দিকে সুবর্ণচর উপজেলার আল আমিন বাজারের সংযোগ সড়ক থেকে আসস্মিক সোনাপুর-চেয়ারম্যান ঘাটের মুল সড়কের মাঝখানে একটি মোটরসাইকেল উঠে পড়ে। এ সময় চেয়ারম্যান ঘাট থেকে সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সিএনজি চালিত অটোরিকশা আল আমিন বাজার সড়ক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মাঝখানে পড়ে যাওয়া মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিনের মৃত্যু হয়। অপরদিকে গুরুত্বর আহত অবস্থায় জুয়েল চন্দ দাসকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net