1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে গভীর রাতে পোলট্রি ফার্মে অগ্নিকান্ডে ২ হাজার মুরগিসহ পুড়ে ছাই - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

বাঁশখালীতে গভীর রাতে পোলট্রি ফার্মে অগ্নিকান্ডে ২ হাজার মুরগিসহ পুড়ে ছাই

শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম (প্রতিনিধি):
  • আপডেট টাইম : রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৩৪ বার

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় একটি পোলট্রি ফার্ম পুড়ে ছাই হয়েগেছে। এ ঘটনায় পোলট্রি ফার্মের ২ হাজার মুরগিসহ পুড়ে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পোল্ট্রি ফার্মের মালিক।

রোববার (১৩ ফেব্রুয়ারী) রাত ২টায় উপজেলার চাম্বল ইউনিয়নের জয়নগর পাড়া ১ নম্বর ওয়ার্ডের আব্দু রশিদ তালুকদার বাড়ীর প্রোপাইটর মুবিনের জনতা পোলট্রি ফার্মে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পোলট্রি ফার্মের ২ হাজার মুরগিসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরুল আলম জানান, বিদ্যুতের শকট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স ইনচার্জ মু. আজাদুল হক বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌছান। আমাদের ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় মুবিনের পোলট্রি ফার্মের ২ হাজার মুরগিসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net