1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বোরহানউদ্দিনে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পরিদর্শনের মাধ্যমে সঠিক তথ্য নির্ধারণ বিষয়ক সেমিনার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন

বোরহানউদ্দিনে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পরিদর্শনের মাধ্যমে সঠিক তথ্য নির্ধারণ বিষয়ক সেমিনার

মনিরুজ্জামান, ভোলা ঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭৩ বার

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ইউনিটের উদ্যোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে Seminar on Data Accuracy Through Field Visit শীর্ষক দুইটি ব্যাচের একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বোরহানউদ্দিন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাসুম-এর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমআইএস) মোঃ শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলার উপপরিচালক মাহমুদুল হক আযাদ, বোরহানউদ্দিন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুর রহমান। রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন এমআইএস ইউনিটের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাছের উদ্দিন ও পরিসংখ্যান সহকারী শওকত সারওয়ার সেলিম। কর্মশালায় উপজেলার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি বলেন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমআইএস ইউনিটের উদ্যোগে মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সকল অগ্রগতির প্রতিবেদন ই-এমআইএস কার্যক্রমের মাধ্যমে অনলাইনে প্রেরণের উদ্যোগ নিয়েছে। তার অংশ হিসাবে ইতোমধ্যে ছয়টি জেলাকে পেপারলেস হিসাবে ঘোষণা করা হয়েছে। শীঘ্রই আরো ষোলটি জেলাকে পেপারলেস ঘোষণা করা হবে বলে আশা করা যায়। ভোলা জেলাকেও এই কার্যক্রমের আওতায় আনা হবে। তার প্রস্তুতি হিসাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বর্তমানে মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী রেজিষ্টারসহ মাঠ পর্যায়ে ব্যবহৃত কাগুজে বিভিন্ন রেজিষ্টারের পরিবর্তে ইলেকট্রনিক ডিভাইসের TAB-এর সাহায্যে সকল তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রেরণ করা হবে। পর্যায়ক্রমে সকল জেলাকেই এই কার্যক্রমের আওতায় আনা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই পদক্ষেপ বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net