ঢাকা   ০৫:১৬:০৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

মধ্যনগরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ৫লক্ষ টাকার ক্ষতি

মহি উদ্দিন আরিফ ধর্মপাশা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৬১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৬শে ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জগন্নাথপুর গ্রামে মোঃ মজিবুর রহমানের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জগন্নাথপুর গ্রামের বাসিন্দা নয়ন আহম্মেদ জানায়,আমাদের বাড়ির পাশের বাড়িতে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে বসতঘরে আসবাবপত্র,ধান-চাল, নগদ অর্থ, দলিলপত্রসহ কয়েকটি গবাদি পশুসহ পুরো টিনের বাড়ি পুড়ে ছাই হয়েছে । এতে আনুমানিক প্রায় ৫লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান ,শনিবার রাত ৮টার দিকে দিকে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসীর চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়-ক্ষতি থেকে রক্ষা করা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি