1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নাকোল ইউপি'র নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিত সভা ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরায় নাকোল ইউপি’র নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচিত সভা ও দোয়া মাহফিল

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৪৯ বার

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের পরিচিত সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা -১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর ।
নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমাউনুর রশিদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন ।
ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে উক্ত ইউনিয়নের ৬ হাজার ৪০১ টি খানার একজন করে সদস্য অংশ নেন ।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. এ কে এম মমিন সিরাজী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net