1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রংপুরে মানবাধিকার সংস্থার করোনা সচেতনতা বৃদ্ধি ও কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

রংপুরে মানবাধিকার সংস্থার করোনা সচেতনতা বৃদ্ধি ও কম্বল বিতরণ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯৪ বার

দেশের বর্তমান করোনা মহামারীর পরিস্থিতিতে বিভিন্ন সময় দেশে বিদেশে বিভিন্ন রুপ নিচ্ছে, তারই আলোকে জন সচেতনতা বৃদ্ধিকল্পে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন (আসক) ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কমিটি।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৪টা হতে সন্ধ্যা পর্যন্ত নগরীর লালবাগ রেল স্টেশনে পাশে রেললাইনের বস্তিতে আসক ফাউন্ডেশনের আয়োজনে জন সচেতনতা বৃদ্ধি মাস্ক ও শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। আসক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, আসক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন বাবু বলেন, মাসব্যাপী জনসচেতনতা বৃদ্ধি ও বিতরণের উদ্যোগ নিয়েছি। মাসব্যাপী কার্যক্রমের ৬তম দিনে মহানগরীর মুলাটোল, প্রেসক্লাব ও লালবাগ রেললাইনের বস্তিতেসহ বিভিন্ন পয়েন্টে ও রোডে অবস্থান কারী যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের জন সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছি ও তাদের মাঝে কম্বল ও মাস্ক বিতরণ করছি।

জন সচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা জাতীয় দৈনিক বর্তমান কথা’র স্টাফ রিপোর্টার মোঃ নুর আলম সিদ্দিকী মানু,আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আসক ফাউন্ডেশনের রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ এজাজ আহমেদ, সহ সভাপতি আজিজুল ইসলাম , সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক আফফান হোসেন আজমীর, দৈনিক বর্তমান কথা’র স্টাফ রিপোর্টার রংপুর অফিস মোঃ খন্দকার রাকিবুল ইসলাম, সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম সিনিয়র রিপোর্টার দৈনিক প্রথম খবর, মোঃ জাহিদ হোসেন স্টাফ রিপোর্টার দৈনিক প্রথম খবর মোসাদ্দেক হোসেন রাঙা বাংলাদেশ তৃনমুল সাংবাদিক কল্যান সোসাইটি সভাপতি রংপুর জেলা শাখা, একাত্তর ট্রিবিউন এর ক্যামেরা পারসন সিয়াম ইসলাম,সাজু মিয়া প্রচার সম্পাদক আসক ফাউন্ডেশন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net