ঢাকা   ০৬:৪৭:১৯ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

রাণীশংকৈলে ২শিক্ষককে মারপিট/লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন,প্রতিবাদ সভা ও ইউএনওর নিকট স্মারকলিপি৷

আরথান আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪২০ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ের জায়গা নিয়ে দ্বন্ধের জেরে ২২ ফেব্রুয়ারি২২ইং রোজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মহাসড়কে শিক্ষক সমিতির আহ্বায়ক,অব” প্রধান শিক্ষক গপেন্দ্র নাথ বর্মন এর সভাপতিত্বে শিক্ষক সমিতির মানববন্ধ, প্রতিবাদ সভা ও ইউএনওর নিকট একটি স্মারক লিপি প্রদান করা হয়৷ঐ দিন সকালে প্রায় ৫শতাধিক শিক্ষকের উপস্থিতিতে ৪ঘন্টা ব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,আ”লীগ যুগ্ন সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব,সাবেক যুগ্ন আহবায়ক,সাংবাদিক আনিসুর রহমান বাকি,জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আবু তাহের,আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত বসাক,প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মদ,প্রতিষ্ঠাতা,সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম,মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,প্রধান শিক্ষক,গপেন্দ্রনাথ বর্ম্মন,রহিমা খাতুন,ফরিদা ইয়াসমিন, ফারজানা আক্তারি, আনিসুর রহমান, কুশমত আলী,আব্দুল মান্নান,ইয়াকুব আলী,আহসান হাবিব,খলিলুর রহমান, ফইজুল ইসলাম,আহত সহকারি শিক্ষক মকবুল হোসেন ও আজিজার রহমান প্রমুখ।১৯৮২ইং সালে স্থাপিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির জায়গা নিয়ে দ্বন্দ্ব।২০শে ফেব্রুয়ারি ২২ইং রোজ রবিবার শিক্ষক সমিতি পুরনো ঘর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ২শিক্ষক আহত হয়। এতে শিক্ষক সমিতির যুগ্ন আহবায়ক আহসান হাবীব বাদী হয়ে মফিজুল ইসলাম ও উসমান গণিসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।থানা পুলিশ মামলা নিতে গরিমসি করায় ও অবৈধ দখলদার মফিজুল কে গ্রেফতারের দাবীতে মানববন্ধনে বক্তারা বলেন,শিক্ষকদের গায়ে হাত দেওয়া বিষয়টির সঠিক সমাধান না হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সহ সকল শিক্ষকদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷এ প্রসঙ্গে থানা অফিসার ইনর্চাজ এসএম জাহিদ ইকবাল বলেন, অভিযোগটি আমি পেয়েছি, এবিষয়ে মামলা রুজু করা হয়েছে।মামলা নং ৬৩৭।উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, শিক্ষকদের একটি স্মারকলিপি আমি পেয়েছি। তাছাড়া ওসিকে আমি মামলা নেওয়ার জন্য বলেছি, শিক্ষকদের গায়ে তারা হাত দিবে কেন? এটা মেনে নেওয়ার মতো নয়।উক্ত প্রতিবাদ সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক সোহেল রানা৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি