1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ময়লার স্তুপ থেকে একদিনের জীবিত নবজাতক কণ্যা শিশু উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের নিয়ে কুমিল্লায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং আনোয়ারার এসিল্যান্ড বদলির আদেশ হলেও অদৃশ্য কারণে বহাল তবিয়তে, ভূমি সেবায় চরম ভোগান্তি  একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন এলাকার উন্নয়ন নয়, বিভিন্ন কমিটি নিয়ন্ত্রণেই ব্যস্ত এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া ভবিষ্যৎ আপনাদের, দেশ গড়ার নেতৃত্বও আপনাদের নিতে হবে: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট কথিত সাংবাদিক মাসুদের বিরুদ্ধে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি নেতা জিয়াউল হক জিয়া’র মৃত্যু: রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া  নোয়াখালী কোম্পানীগঞ্জে’র মেঘনা নদীতে  অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  রামগড়ে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্টের অভিযানে গ্রামবাসীর হামলা ও প্রশাসনের গুলিতে ইউএনও ওসিসহ আহত ১৫

লালমনিরহাটে ময়লার স্তুপ থেকে একদিনের জীবিত নবজাতক কণ্যা শিশু উদ্ধার

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৫ বার

লালমনিরহাট পৌর এলাকার একটি ডাস্টবিন (ময়লার স্তূপ) থেকে জীবিত এক নবজাতক কণ্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিতসাধীন রয়েছে। সোমবার শেষ বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম নবজাতক উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিৎ করেছেন।

জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি পুরান বাজার এলাকার একটি ডাস্টবিন থেকে নবজাতক শিশুটিকে জীবিত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে থানা পুলিশ। নবজাতক শিশুটিকে উদ্ধার করা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ডাস্টবিনে জীবিত অবস্থায় শিশুটি পড়ে ছিল। আমরা নবজাতকটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই।

সেখানে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছে। লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নেওয়াজ মোরশেদ জানান, থানা পুলিশ নবজাতকটি নিয়ে আসলে আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। চিকিৎসা চলছে, বর্তমানে নবজাতাকটি সুস্থ্য আছে। নবজাতক কন্যা সন্তানটির বয়স একদিন হবে।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম গণমাধ্যমকর্মীদের জানান, থানার মোবাইল টিম নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে। আমরা চেষ্টা করছি নবজাতকের পরিচয় জানার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net