1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী ও ফটিকছড়ির সাংবাদিকদের জন্য পিআইবি আয়োজিত প্রশিক্ষণ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাটহাজারী ও ফটিকছড়ির সাংবাদিকদের জন্য পিআইবি আয়োজিত প্রশিক্ষণ সম্পন্ন

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬৬ বার

প্রেস ইনস্টিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, হাটহাজারী হতে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।

হাটহাজারী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন- হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর জামান সিআইপি।

উল্লেখ্য, হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলার প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য ৩দিন ব্যাপী (১৪-১৬ ফেব্রুয়ারি) সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। এতে অংশ নেয়া দুই উপজেলার প্রায় ৪০ জন সাংবাদিককে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net