1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আজ হতে যাচ্ছে শ্রীপুর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কে হবেন আ.লীগের সভাপতি সাধারণ সম্পাদ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

আজ হতে যাচ্ছে শ্রীপুর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন কে হবেন আ.লীগের সভাপতি সাধারণ সম্পাদ!

শ্রীপুর( গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৯৪ বার

আজ ৮ মার্চ!শ্রীপুরের রাজনীতিতে নিকট অতিতের একটি দুঃখজনক দিবস। আর এদিনই হতে যাচ্ছে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ।মুলতঃ সম্মেলনটি হতে যাচ্ছে ৭ বছর পর। ।জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও স্হানীয় সাংসদ ইকবাল হোসেন সবুজের অবারিত নিয়ন্ত্রণে সম্মেলনকে স্বচ্ছ এবং সকলের মতামতকে প্রকাশ্যে নিয়ে আসতে তিনি মাহসী ভুমিকা রেখেছেন।বিগত সম্মেলনগুলি প্রয়াত এমপি আলহাজ্ব এডভোকেট মোঃ রহমত আলীর শ্রীপুরস্থ প্রাচীর ঘেরা নিজ বাসভবনের সামনে নিরাপত্তার অজুহাতে সম্মেলনগুলি হত। আর সম্মেলনের নিয়ন্ত্রণ করতো তাঁরই দ্বিতীয় পুত্র বর্তমান জেলা আ’লীগের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল হাসান দুর্জয়।বিগত সম্মেলনগুলি আর আজকের সম্মেলনটি নিয়ে নেতাকর্মিদের মাঝে ব্যাপক উদ্দিপনা লক্ষ্য করা যাচ্ছে। সম্মেলনটি হচ্ছে সকলের আন্তরিকতা নিয়ে এবং প্রকাশিত।শ্রীপুরে আঃ লীগের কথিত দু’ই বিভাজনের মধ্যে অপেক্ষাকৃত দুরত্ব এখনো পরিলক্ষিত হচ্ছে। যেটি কারোরই কাম্য নয়।

শ্রীপুরের আ’লীগের মধ্যে সুপ্ত বিভাজন সৃষ্টি হয়েছে ২০০০ সালে। এটিকে জিয়িয়ে রাখার জন্য উভয় গ্রুপ ১০ বছর নিজেদের বিরুদ্ধে সভা সমাবেশে ও কৌশলে অপপ্রচার কুৎসা রটনা ও বিষোদগার করতে ছিল। এটি চলতে থাকে ২০১০ সাল পর্যন্ত। সে সময়ই একপক্ষ আরেক পক্ষের নেতা-কর্মীদের বঞ্চিত করে কথিত পকেট কমিটি ঘোষনা দিলে শুরু হয় প্রকাশিত বিরোধিতা। যার প্রেক্ষিতে ২০১৪ সালের ৮ মার্চ দিনে- দুপুরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি কয়েকশত রাউন্ড গুলি পাল্টাপাল্টি অবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়া, অগ্মিসংযোগ, মারামারি, শেষমেষ এক পক্ষকে জব্দ করতে অপরপক্ষ তুরুপের তাস হিসাবে আল-আমিন নামে এক কলেজ পড়ুয়া ছাত্রলীগের নেতাকে প্রকাশ্যে দিনে-দুপুরে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। আর এ দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রি- বার্ষিক সম্মেলন।হত্যার প্রেক্ষিতে তিনটি মামলা হলেও নীরিহ আল আমিনের পরিবার আজ অবধি ন্যায়- বিচার পায়নি। শুধু প্রতিশ্রুতি ছাড়া। আজকের কাউন্সিলকে ঘিরে শ্রীপুরে ইতিমধ্যে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড এবং তোরণ, নির্মাণের হিড়িক পড়েছে। সম্মেলনকে ঘিড়ে দুই গ্রুপের নেতা কর্মীরাই উজ্জীবিত। সবারই আশা তাদেরই কাঙ্খিত নেতা উপজেলা আওয়ামী’ লীগের সভাপতি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হবেন। যারা পদে যেতে আগ্রহী তারা আবার ঢাকা শ্রীপুরের মাটি এক করে ফেলছেন। তারা কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং তদবির করেই যাচ্ছেন। তবে নেতাকর্মিদের মুখে মুখে বিভিন্ন জনের নাম শোনা গেলেও ইতিমধ্যে শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিসুর রহমান তার নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী হিসেবে জানান দেন। বর্তমান তিনি বেশিরভাগ নেতা কর্মীদের পছন্দ বলে তার পক্ষ থেকে দাবী করা হচ্ছে। তবে আলোচিত প্রার্থিদের বাইরেও নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে প্রায় ১ ডজন প্রার্থির নাম। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডসমুহে কাউন্সিলর ডেলিগেটদের দুয়ারে বেশ কিছু দিন ধরেই চষে বেড়াচ্ছেন তারা। অপর দিকে দ্বিতীয় আলোচনায় রয়েছেন উপজেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির হিমু’র নাম। তার শুভার্থিদের পক্ষ থেকে কেউ কেউ সাধারন সম্পাদক হিসেবে প্রচারণা চালাচ্ছেন।বাস্তবে তিনি কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনো স্পষ্ট নয়। অপরদিকে সভাপতি পদে জেলা আ.লীগের সহ সভাপতি শাফি উদ্দিন মোড়লের নামও উচ্চারিত হচ্ছে। একপক্ষ মনে করছেন শাফি উদ্দিন মোড়ল সভাপতি ও হুমায়ূন কবির হিমু সাধারন সম্পাদক নির্বাচিত হতে পারেন।

অন্যদিকে আর একটি পক্ষের মত হল পৌর মেয়র আনিছুর রহমান সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল সাধারন সম্পাদক হিসেবে আসতে পারেন। তাদের ভাষ্য জেলা আ.লীগের শীর্ষ পর্যায় থেকে মেয়র আনিছুর রহমানের প্রতি আশীর্বাদ থাকায় এবং গত উপজেলা নির্বাচনে নৌকা প্রতিক পেয়েও আব্দুল জলিল পরাজিত হওয়ায় দল তার প্রতি সহানুভূতিশীল হতে পারে । এ কারনে সাধারন সম্পাদক পদে তার উঠে আসার সমুহ সম্ভাবনা রয়েছে। আব্দুল জলিল জেলা আ.লীগের সদস্য এবং তিনি বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজের বিপরীত মেরুতে অবস্থান করায় তার শীর্ষ পদ প্রাপ্তির সম্ভাবনা কম। কেউ কেউ মনে করছে বর্তমান এমপির মতাদর্শের বাইরের লোকদের সভাপতি ও সাধারন সম্পাদক করলে দলে বিশৃঙ্খলাও তৈরি হতে পারে ।

জেলা স্বেচ্চাসেবক লীগের সাধারন সম্পাদক এ্যাড মোশাররফ হোসেন ভূঁইয়া সাধারন সম্পাদক পদে। আ.লীগের সাংস্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল, রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, আহসান উল্লাহ, রফিকুল ইসলাম আকন্দ, আমির হামজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, ফারুক আহমেদ মৃধা’র নাম সভাপতি ও সাধারন সম্পাদক পদে আলোচনায় রয়েছে।

কেউ কেউ সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড সামসুল আলম প্রধানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকেই সভাপতি করার পক্ষেও মত দিয়েছেন।

এদিকে সম্মেলনের সভাপতি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির হিমু জানান, সম্মেলন নিরাপদ ও শান্তিপূর্ণ করতে স্থানীয় এমপি ইকবাল হোসেন সবুজ ভাইয়ের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার জানান, সম্মেলনে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে এবং পুরো সম্মেলনস্থল সিসি ক্যামেরার আওতাভুক্ত থাকবে।
উল্লেখ্য ত্রি- বার্ষিক সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকবেন সেতু মন্ত্রী,ওবায়দুল কাদের, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, উদ্ভোধক হিসেবে উপস্হিত থাকবেন আ ক ম মোজাম্মেল হক, মন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রানালয়,প্রধান আলোচক গাজীপুর-৩ আসনের মাননীয় সাংসদ ইকবাল হোসেন সবুজ, সভাপতিত্ব করবেন মোঃ হুমায়ন কবির হিমু, যুগ্ন আহবায়ক, উপজেলা আওয়ামীলীগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net