ঢাকা   ১১:৫৭:৩৯ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

ঈদগাঁও উপজেলা আ’লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৩৩৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৭ মার্চ বিশ্বের সব মুক্তিকামী মানুষের চিরন্তন অনুপ্রেরণা। বাঙ্গালী জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন এটি। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।

বঙ্গবন্ধুর এই বলিষ্ঠ ঘোষনায় বাঙ্গালী জাতি পেয়ে যায় স্বাধীনতার দিক নির্দেশনা। ঐতিহাসিক এই ভাষনে উদ্দীপ্ত হয়ে দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এক সাগর রক্ত আর ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান ম্বাধীনতা।

বঙ্গবন্ধুর দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি বাঙ্গালী জাতির জীবনে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্য বহন করে এবং বাঙ্গালী জাতির অনুপ্রেরণার অর্ণিবান শিখা হয়ে অফুরন্ত শক্তি ও সাহস যুগিয়ে আসছে।

৭ মার্চ উপলক্ষে ( সোমবার) ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ কর্তৃক বাসস্টেশনে আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন।

ঈদগাঁও উপজেলা আ’লীগের আহবায়ক আবু তালেবের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হিমুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আইনজীবি নাসরিন সিদ্দিকা লিনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক মুহিদুল্লাহ মুহিদ এবং যুগ্ন আহবায়ক ও জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।

অন্যান্যের মধ্যে আ’লীগ নেতা নুরুল হাকিম নুকী, সদর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি এনাম রনি, ঈদগাঁও উপজেলা শ্রমিকলীগ সদস্য সচিব সাইফুল ইসলাম, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, সাধারন সম্পাদক ইরফানুল করিম , ঈদগাঁও রশিদ আহমদ কলেজ ছাত্রলীগ আহবায়ক মীর আব্দুর রহমান নাহিদ এবং ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ রোহান।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সদর আ’লীগের সহসভাপতি ফরিদুল আলম চেয়ারম্যান, ঈদগাঁও উপজেলা আ’লীগ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, এস. এম. তারিকুল হাসান , ইসলামপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মনজুর আলম দাদা, ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক তারেক আজিজসহ আ’লীগ ও সহযোগী সংগঠণসমুহের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি