1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এসএমকেকে স্টেপ প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

এসএমকেকে স্টেপ প্রকল্পের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৯৬ বার

“মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা-
এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে শরণখোলা উপজেলা প্রশাসন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে র‍্যালি,ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া ১০মার্চ সকালে এসএমকেকে এর স্টেপ প্রকল্প বাগেরহাটের শরণখোলাতে তাদের নিজ উদ্যোগে রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে র‍্যালি ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত ও উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর আলী।

এর অংশ হিসেবে রায়েন্দা ও সাউথখালী ইউনিয়নে দুটি গণস্বাক্ষর গ্রহণ করা হয়। ৩ নং রায়েন্দা ইউনিয়নের প্রতিপাদ্য বিষয় ছিল-রায়েন্দা খাল পুনঃসংস্কার চাই এবং ৪নং সাউথখালী ইউনিয়নের প্রতিপাদ্য বিষয় ছিল-দুর্যোগে
গর্ভবতী, নারী, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীতা বান্ধব আশ্রয় কেন্দ্র চাই।

এ সময় উপস্থিত ছিলেন এসএমকেকের স্টেপ প্রকল্পের কর্মকর্তা মোঃ রুহুল আমিন, নূপুর আক্তার, জাহাঙ্গীর আলম, নাজিয়া সুলতানাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। উল্লেখ্য ইউরোপিয়ান ইউনিয়ন হিউমানিটারিয়ান এইড এর অর্থায়নে, ইউনাইটেড পারপাস এর সহযোগিতায় এসএমকেকে ঘূর্ণিঝড় বিষয়ক স্টেপ প্রকল্পটি শরণখোলায় বাস্তবায়ন করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net