1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও'কে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৩৩ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর’কে কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ ৮ই মার্চ (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২ টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের বহুল প্রচারিত নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪ এর নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতীথির বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাবউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, বিদায়ী কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার সততা, কর্মদক্ষতা ও নানা গুণে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা কোম্পানীগঞ্জবাসী’র নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। তার বিদায়বেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ কোম্পানীগঞ্জবাসী বিদায়ী ইউএনও’র কর্মের যথার্থ মূল্যায়ন করে যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে সম্মানিত করেছেন, তা সত্যিই আনন্দের।

বিদায়ী অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর।
এসময় জিয়াউল হক মীর কোম্পানীগঞ্জে ১ বছর সাত মাস দায়িত্ব পালনকালীন স্মৃতিচারণ করতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, দায়িত্ব পালনকালীন সময়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধীজন, আলেম-উলামাসহ সর্বস্তরের মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর সহযোগিতা পেয়েছি।
তিনি আরও বলেন, সরকারী চাকুরীতে বদলী হওয়া একটি স্বাভাবিক ঘটনা। কর্মরত অবস্থায় মানুষের জন্য ভালো কিছু করলে মানুষ সেটার উপযুক্ত প্রতিদান অবশ্যই দিবে।
যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ অঞ্চলের মানুষের পাশে থেকে জনকল্যাণকর কাজ করার জন্য তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জের প্রবীন সাংবাদিক দৈনিক খোলা কাগজ’র কোম্পানীগঞ্জ প্রতিনিধি এহসানুল আলম খসরু।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীরকে
কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে একটি ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উজজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, আঞ্জুমান আরা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল আমীন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), সাজ্জাদ রোমন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম প্রমুখ। উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর, কোম্পানীগঞ্জ প্রতিনিধি মোঃ শরফুদ্দিন শাহীন, দৈনিক অগ্রসর কোম্পানীগঞ্জ প্রতিনিধি এমএস আরমান, দৈনিক আমার সংবাদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ওহিদুর রহমান, দৈনিক আজকের পত্রিকা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিম রকি, দৈনিক ভোরের পাতা কোম্পানীগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক গণমুক্তি, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ইমাম হোসেন খান, দৈনিক শ্যামল বাংলা, নোয়াখালী প্রতিনিধি মোঃ শাহাদাত হোসেন রাসেল এবং সাংবাদিক নুর উদ্দিন মুরাদ প্রমুখ।
উল্লেখ্য যে, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল হক মীর’র পরবর্তী কর্মস্থল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net