1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

খুটাখালীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৬৪ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ছড়ায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২ টি ড্রেজার মেশিন ও ৫০ ফুট পাইপ জব্দ এবং একইভাবে মেদাকচ্ছপিয়া পাগলিরবিলে আরো একটি বালির মেশিন ধ্বংস করেছে বনবিভাগ।

বৃহষ্পতিবার (১০ মার্চ) রবিবার সকালে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলের নেতৃত্বে উপজেলার খুটাখালী ছড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বালির মেশিন ও ৫০ ফুট পাইপ জব্দ করেন। একইদিন সকালে ইউনিয়নের মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তার নেতৃত্বে পাগলিরবিলে পৃথক অভিযান চালিয়ে আরো একটি বালির মেশিন ধ্বংস করা হয়।
তবে, এতে জড়িত কাউকে আটক করতে পারেনি অভিযানকারীরা।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা মোঃ শাহিন আলম বলেন, এদিন সকালে মেদাকচ্ছপিয়া ও সাফারি পার্কের যৌথ উদ্দোগে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ বালি উত্তোলনে ব্যবহৃত একটি সেলু মেশিন ধ্বংস করে গুড়িয়ে দেয়া হয়েছে।

অভিযানের বিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, খুটাখালী বিটের আওতাধীন পাহাড়ি এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ টি ড্রেজার মেশিনসহ ৫০ ফুট পাইপ জব্দ করা হয়। একইদিন মেদাকচ্ছপিয়া-সাফারি পার্কের যৌথ টহল দল পাগলিরবিলে অভিযান চালিয়ে একটি বালির মেশিন ধ্বংস করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ জন্য এলাকাবাসীর সহযোগিতায় ও ব্যাপক গণসচেতনতা কামনা করেছেন রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল।

অভিযানে মেদাকচ্ছপিয়া,সাফারি পার্ক, খুটাখালী, ফুলছড়ি, নাপিতখালী ও রাজঘাট বিটের কর্মকর্তা, স্টাফ, হেডম্যান, ভিলেজার ও সিপিজি সদস্যরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net