1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে হঠাৎ আগুন! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে হঠাৎ আগুন!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩১০ বার

চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের মঙ্গলবার দুপুরে হঠাৎ আগুন লাগে। সেখানকার ১থেকে ২ একর এলাকার বন আগুনে পুড়ছে। দুপুর দেড়টার দিকে লাগা আগুনে মহাসড়কস্থ মেদাকচ্ছপিয়া ঢালার দুপাশে বন এলাকার ছোট গাছ ও লতাপাতা পুড়ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুর দেড়টার দিকে বনে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আশপাশে বেশ ক’জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম তাৎক্ষনিক জরুরী সহায়তা নাম্বার ৯৯৯ এ উপজেলা ফায়ার সার্ভিসের সহযোগিতা চেয়ে ফোন করেন।
ততক্ষনে ঐ বিটের স্টাফ, ভিলেজার ও সিপিজি সদস্যরা আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

স্থানীয় লোকজনের অভিযোগ, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হয়ত পাগলে আগুন দিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড খরতাপে রাস্তার পাশে কেহ সিগেরেটের আগুন ফেলেছে, হয়ত সে আগুন বনে লাগাতে পারে।

মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম আগুন লাগার খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও ততক্ষনে বনকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেছেন।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শ্রমিকদের সিগারেটের আগুন থেকে বা কেউ ইচ্ছাকৃতভাবেও লাগাতে পারে। এক একর জায়গার লতা-পাতা ও ছোট গাছ-গাছালি জ্বললেও বড় গাছগুলোর ক্ষতি হয়নি। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটন করতে বন বিভাগ কাজ করেছে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, তদন্ত করে দেখছি কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net