ঢাকা   ০১:৫১:০১ এএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা 

গাইবান্ধায় চাঞ্চল্যকর হাসান হত্যা মামলা ৩ আসামিই কারাগারে

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৩৫৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গাইবান্ধায় ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলার তিনজন আসামি এখন কারাগারে। এরমধ্যে ঘটনার দিন থেকে প্রধান আসামি মাসুদ রানা কারাগারে আছেন। গত রোববার পলাতক থাকা আসামি রুমেল হকের জামিনের আবেদন নামঞ্জুর করেন গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। পরদিন সোমবার অপর আসামি খলিলুর রহমানের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন একই আদালত। ওই আদালতে আত্মসমর্পন করে তাদের জামিনের আবেদন জানানো হয়। আদালতের বিচারক মো. আশিকুল খবির জামিনের আবেদন নামঞ্জুর করেন। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়।

আজ মঙ্গলবার দুপুরে জামিনের আবেদন নামঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারি উপ-পরিদর্শক গোবিন্দ চন্দ্র। তিনি বলেন, আসামি রুমেল হক পলাতক ছিলেন। খলিলুর উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। খলিলুরের জামিনের মেয়াদ শেষ হলে তিনি আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়, গতবছরের ১০ এপ্রিল গাইবান্ধা সদর উপজেলার নারায়নপুর এলাকার আওয়ামী লীগ নেতা মাসুদ রানার (৪২) বাসা থেকে হাসানের লাশ উদ্ধার করে পুলিশ। প্রায় দুইবছর আগে রানার কাছ থেকে পাঁচ লাখ টাকা ঋণ নেন শহরের স্টেশন রোডের জুতা ব্যবসায়ী হাসান আলী। এই টাকা সুদাসলে ১৯ লাখে দাঁড়ায়। সুদের টাকা দিতে না পারায় গতবছরের ৬ মার্চ লালমনিরহাট থেকে হাসানকে মোটরসাইকেলে তুলে এনে নিজ বাসায় একমাসের বেশি আটকে রাখেন মাসুদ রানা।

এনিয়ে নিহতের স্ত্রী বিথী বেগম বাদি হয়ে সদর থানায় মাসুদ রানা, রুমেল হক ও খলিলুর রহমানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
ঘটনার নয়মাস ছয়দিন পর মাসুদ ও খলিলুরসহ দুইজনের বিরুদ্ধে চলতি বছরের ১৬ জানুয়ারি মামলার তদন্তকারি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ জানুয়ারি তিনি সুন্দরগঞ্জের ওসি হিসেবে বদলি হন। ফেব্রুয়ারির শেষের দিকে অভিযোগপত্রটি সংশোধনের জন্য তদন্তকারি কর্মকর্তার কাছে ফেরত পাঠানো হয়। গত ৭ মার্চ মাসুদ রানাসহ তিন আসামিকেই অভিযুক্ত করে আদালতে সংশোধিত অভিযোগপত্র জমা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি