ঢাকা   ০৬:২৭:১৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

গুইমারাতে নিরাপদ সড়ক নিশ্চিতে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৪৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্হানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টান্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা’র) সহায়তায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষে ট্রাফিক আইন বিষয়ে মোটর বাইক,সিএনজি, ট্রাক চালক ও সুশীল সমাজের প্রতিনিধিদের ৩ দিন ব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ রবিবার সকালে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে প্রশিক্ষণের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ কে এম ইয়াছির আরাফাত।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণে ট্রাফিক আইনের বিস্তারিত তুলে ধরেন গুইমারা ও মাটিরাঙ্গা উপজেলা শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক (টি আই) মোঃ জয়নাল আবেদীন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা উপজেলা পরিচালন প্রকল্পের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেউর রুনি চাকমা, গুইমারা থানার সেকেন্ড অফিসার মোঃ আল আমিন, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন।

উদ্বোধনী বক্তব্যে প্রশিক্ষণের উদ্বোধক বলেন ট্রাফিক আইন মেনে চললে চালকসহ সকলের জন্যই লাভ তাই প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগাতে সকলের প্রতি আহবান জানান।

৩ ব্যাপী সচেতনতামূলক প্রশিক্ষণে গুইমারা উপজেলা’র মোটর বাইক, সিএনজি ও ট্রাক চালক এবং সুশীল সমাজের ১৫০ জন অংশ গ্রহন করেন।

প্রশিক্ষণার্থীদের মাঝে খাগড়াছড়ি জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক চিন্হাবলী সংবলিত সচেতনতামূলক প্রচারপত্র বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি