1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নির্বাচন পরবর্তী সাক্ষাতে ছিপাতলী চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নির্বাচন পরবর্তী সাক্ষাতে ছিপাতলী চেয়ারম্যান

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২৮৬ বার

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এম এ সালামের সাথে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু।

আজ বুধবার (২ মার্চ) দুপুরে ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের সকলে সাথে নিয়ে চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয়ে এই সাক্ষাৎ করেন ইউপি চেয়ারম্যান।

হাটহাজারীর ছিপাতলীনিবাসী এবং সিপ্লাস টিভির সিইও আলমগীর অপু, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য শওকতুল আলম এবং মহিলা সদস্য এ্যাডভোকেট উম্মে হাবিবা এসময় উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে ছিপাতলির উন্নয়ন নিয়ে ইউপি চেয়ারম্যানের নানা আলোচনা হয়েছে। এবং ছিপাতলির উন্নয়নে এম এ সালাম সাহেবের নানা উদ্যোগের জন্য পরিষদের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করে নুরুল আহসান লাভু বলেন- ”জননেতা এম এ সালাম ভাই দীর্ঘ সময় ধরে উনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, মনোযোগ নিয়ে আমাদের কথা শোনেছেন। তাঁর পরম ধৈর্যশীলতা ও সহিষ্ণুতার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট এম এ সালাম মহোদয়ের নেক হায়াত কামনা করছি।”
ছিপাতলীর উন্নয়নে ভবিষ্যতেও তাঁর সার্বিক সহযোগিতা একান্তই কামনা করি।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net