ঢাকা   ০৬:৫৪:১৬ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৮০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাহবুবুল হক নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

জানা গেছে, সোমবার (২১ মার্চ) সকালে মাহবুব ফেনী বিদ্যুৎ সরবরাহ অফিস থেকে কাজ সেরে বাড়ীতে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি অজ্ঞাতনামা পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। নিহত মাহবুব চৌদ্দগ্রাম পৌরসভাধিন চাঁন্দিশকরা গ্রামের মমতাজ উদ্দিন ওরফে পচা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মাহবুব নামে এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি