ঢাকা   ১১:৪১:৫৭ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত কোম্পানীগঞ্জ ও সোনাগাজী থানার বর্ডার এলাকায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধ কৃষককে হত্যার অভিযোগ মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক

তাহের-মনজুর কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৩২৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৭ মার্চ ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষে সীতাকুণ্ড তাহের-মনজুর কলেজে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানসমূহের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত।

আজ ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

কলেজের সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক মুহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রভাষক এ.কে.এম শাহনাওয়াজ, হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ নুরুছাপা, পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক তন্ময় আচার্য্য, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক মোঃ নাসরাতুল হোসাইন ও ইংরজী বিষয়ের প্রভাষক আজম উদ্দীন। সৈয়দ শামসুল হক রচিত ‘আমার পরিচয়’ শিরোনামের কবিতাটি পাঠ করেন বাংলা বিষয়ের প্রভাষক মিনু রাণী মিত্র।

আলোচনা সভার পরে রচনা প্রতিয়োগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ইসরাত জাহান, সানজিদা আক্তার পামিয়া, প্রমি চৌধুরী এবং চিত্রাংকন প্রতিযোগিতায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী আঁখি রানী দেবী, জান্নাতুল তাজরিন প্রিয়া ও প্রমি চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ছালাউদ্দীন। গীতা পাঠ করেন পূজা সাহা।

সভাপতির তাঁর বক্তব্যে বলেন বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু মানেই আজীবন সংগ্রাম এবং বাংলাদেশের স্বাধীনতা। তিনি আজীবন জীবনের ঝুঁকি নিয়েছেন। অধিকার হারা মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করায় জীবনের বড় অংশ জুড়ে জেলখানায় ছিলেন তিনি। তাই তিনি কেবল বাংলা নয়, সারা বিশ্বের অবিসংবাদিত নেতা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি