1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে আন্তর্জাতিক নারী দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তিতাসে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ২৬৬ বার

টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এ স্লোগানকে ধারন করে সারা দেশের মত কুমিল্লার তিতাসে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

দিবসটি উপলক্ষে সোমবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরী, মহিলা কর্মকর্তা রেহেনা বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সেতারুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদানন্দ রায়, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ ইউনুস, শক্তি ফাউন্ডেশনের পরিচালক লিপি সাহা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net