ঢাকা   ০৫:৫৭:৪৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নবীনগরে মোবাইলকোর্টে অবৈধ মাছের ঘের ধ্বংস ও অর্থদণ্ড

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৪২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার তিতাস নদীতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর আলোকে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে অবৈধ মাছের ঘের ধ্বংস ও অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (৬ মার্চ) দুপুরে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ও তাঁর দপ্তরে অন্যান্য কর্মকর্তা এবং এস আই মামুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।

এসময় অবৈধভাবে স্থাপিত দুইটি মাছের ঘের ধ্বংস করে দেওয়া হয় এবং প্রায় ৩০০ মিটার জাল জব্দ করা হয় । জব্দকৃত জাল নষ্ট করে দেওয়া হয়। একজন ঘেরের মালিক কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন বলেন, নৌ-দুর্ঘটনা প্রতিরোধে নদীতে স্থাপিত অবৈধ ঘেরের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি