1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১, আহত- ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন 

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত-১, আহত- ১

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩১৬ বার

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় অভ্যন্তরে ঢুকে গরু পারাপারের সময় বিএসএফ এর ছোড়া গুলিতে রেজাউল করিম নামে এক বাংলাদেশী নাগরিক নিহত ও বাবুল মিয়া নামে অপর একজন আহত হয়। ওই ২ জন এখনো ভারতের অভ্যন্তরে বিজিবির কাছে আছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ১৭ মার্চ ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমশের নগর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম ওই ইউনিয়নের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর ছেলে এবং আহত বাবুল মিয়া একই ইউনিয়নের বেলাল মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বাংলাদেশ-ভারত নো- ম্যান্স ল্যান্ডের ওই সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় ৯ জন গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে রেজাউল করিম নিহত হয়। বাবুল মিয়া নামে অপর একজন আহত হয়েছে। এসময় অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নিহত রেজাউল করিমের লাশ ও আহত ব্যক্তি বাবুল মিয়া ভারতের অভ্যন্তরে পড়ে থাকে বলে জানা যায়। এ ঘটনায় ওই সীমান্তজুড়ে থমথমে উত্তেজনা বিরাজ করছে।

তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে এই মুহুর্তে কোন কথা বলতে রাজি হয়নি। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
পাটগ্রাম থানার (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রেজাউল করিম ও আহত বাবুল মিয়া নামের ২জন এখন ভারতের অভ্যন্তরে বিএসএফেরর কাছে আছে বলে বিবিজি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net