1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়ির মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

ফটিকছড়ির মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন

মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৫০ বার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা শনিবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী অফিসার মহিনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ. লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ভাইস চেয়ারম্যান এডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন প্রমূখ।

শিক্ষক নেতা নাছির এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এসএম আলমগীর, মুক্তিযোদ্ধা খায়রুল বশর, ভুজপুর থানার ওসি হেলাল, ফটিকছড়ি থানার ওসি মাসুদসহ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ। অনুষ্ঠানে দেখা যায় সাবেক ও বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডারদের মঞ্চে বসিয়ে দর্শক সারিতে ছিল অতিথিবৃন্দ। মুক্তিযোদ্ধাদের এমন সম্মান জানানোর জন্য ফটিকছড়ির সচেতন মহলের প্রসংশায় ভাসছেন উপজেলা প্রশসন ও পরিষদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net