ঢাকা   ০৬:৪৩:২০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করার কাজটাই করছে ইডেন ইংলিশ স্কুল : ব্যারিস্টার আনিস

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৮৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন- ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণতের যেই স্বপ্ন’ তা বাস্তবায়নে ইংরেজি শিক্ষার বিকল্প নেই। এই ইংরেজির নির্ভুল শিক্ষার মাধ্যমে বাংলা সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করতে হবে আমাদেরকে। আর এই কাজটিই করছে ইডেন ইংলিশ স্কুল।’

হাটহাজারীর শিকারপুর ইউনিয়নস্থ ইডেন ইংলিশ স্কুল আয়োজিত পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী উক্ত কথা বলেন।

তিনি বলেন, এদেশের খাদ্য সংস্কৃতির অন্যতম অংশ পিঠা-পুলি’ এমন আয়োজনের জন্য ইডেন ইংলিশ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য এই উৎসব উদ্বোধন করেছেন- জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি।

স্কুলের শিক্ষক মাহবুবুল আলম ও কামরুন নাহার কেয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শ্রদ্ধেয় মাতা ও চট্টগ্রাম বিভাগীয় পিপি এডভোকেট কামরুন নাহার বেগম।

বক্তব্য রাখেন- বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার, হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, সাংসদের একান্ত সহকারী সৈয়দ মঞ্জুর আলম, শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল খালেক এবং স্কুলের অধ্যক্ষ মাহনুর তাছনিম, মো. আলমগীর, আবু আলম ও রফিক মিয়া।

স্কুল ক্যাম্পাস অভ্যন্তরে স্থাপিত পিঠা-পুলি উৎসবে দৃষ্টিনন্দন ২০ টি স্টল অংশগ্রহণ করেছে। শত শত দর্শক উন্মুক্ত এই পিঠা উৎসব ঘুরে দেখে নানান জাতের পিঠা সংগ্রহ করেন, মতামতও ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান রোমাঞ্চিত হয় শেষে।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসবে অংশ নেন- রাঙ্গুনিয়া শিলক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, শিলক ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি পারভেজ প্রমূখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি