1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের ১৬তম মৃত্যুবার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিবের ১৬তম মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৭৭ বার

বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতির সাবেক সভাপতি, আমরা ঢাকার নাগরিক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব এর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর গেণ্ডারিয়ার মুরগী টোলায় অবস্থিত হাবিবিয়া জামে মসজিদে সকালে কোরআনখানি ও বাদ আসর
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মরহুমের পরিবার ও হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন মসজিদ কমিটি এরং বন্ধু চিরদিন।

মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ আবু সাহিদ ও হাফেজ জোনায়েত। এ সময় মরহুমের সকল বন্ধু-বান্ধব আত্মীয়স্বজনসহ শুভাকাঙ্ক্ষীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। সেই সাথে দোয়ায় উপস্থিত সকল বন্ধুদের বাবা-মার জন্যও দোয়া করা হয়।

সামাজিক সংগঠন ‘বন্ধু চিরদিন’ গ্রুপের এডমিন সাংবাদিক মোস্তাফিজুর রহমান মোস্তাক এর আপন বড় ভাই মরহুম হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমার ভাইয়ের জন্য দোয়া ও মিলাদ মাহফিল করতে পেরেছি। সেই সাথে এতিম অসহায়দের মাঝে খাবারও বিতরণ করেছি।

দোয়ায় উপস্থিত ছিলেন ‘বন্ধু চিরদিন’র চীফ এডমিন সাংবাদিক জাফরুল আলম, ইউসুফ আলী বাচ্চু, পাভেল ও অর্ণব। মসজিদের মোতাওয়াল্লি আনোয়ার আলী, সহ-সভাপতি নাজিমউদ্দীন, মাহতাবউদ্দিন, সাধারণ সম্পাদক রাসেল, যুগ্ম সম্পাদক হক, কোষাধ্যক্ষ কামাল।

এছাড়া ঢাকা যুবলীগ দক্ষিণের অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, নজরুল ইসলাম সুমন, মোস্তাফিজুর রহমান ছোটন, খোকন প্রমুখ। দোয়া শেষে তবারকের ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net