1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় রাজু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন: প্রধান আসামীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

মাগুরায় রাজু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন: প্রধান আসামীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ!

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৮০ বার

মাগুরার শ্রীপুরে মেধাবি ছাত্র হাফেজ রমজান আলী ওরফে রাজু আহমেদ হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলার তখলপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নিহত রাজুর পরিবার ও এলাকাবাসির উদ্যোগে মেধাবী ছাত্র হাফেজ রমজান আলী ওরফে রাজু হত্যার আসামীদের ফাঁসির দাবিতে শত শত গ্রামবাসি এ মানববন্ধনে অংশগ্রহণ করে।

গত ৭ মার্চ সোমবার সন্ধ্যায় পিতাকে বাঁচতে গিয়ে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে তখলপুর গ্রামের আক্তার হোসেনের পুত্র ফরিদপুর সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয়বর্ষ (সম্মানের) মেধাবী ছাত্র রাজু (২২) খুন হয়। গত ৮ মার্চ মঙ্গলবার নিহত রাজুর পিতা আক্তার হোসেন বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই মধ্যে পুলিশ প্রধান আসামিসহ ০৪ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসামী পক্ষের আইনজীবি আসামীদের জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে। পুলিশ হত্যা মামলার অন্যতম আসামী মসিয়ার রহমানের ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত জেল গেটে ২ দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করেন।

নিহতের পিতা আক্তার শেখ কান্না বিজড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মসিয়ার রহমানের নির্দেশে দাউদ, ফারুক, বাশী বিশ্বাস, রাসেদ, খলিল, লাল্টুসহ যারা আমার সন্তানকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।
নিহত রাজুর চাচাতো বোন নিহার খাতুন বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net