1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাস্টারশেফ কিশোয়ার চৌধুরীর সংবর্ধনায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে হবে, আক্কাস উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা

মাস্টারশেফ কিশোয়ার চৌধুরীর সংবর্ধনায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে হবে, আক্কাস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৩২ বার

ঢাকা ও চট্টগ্রামের স্বনামধন্য ও বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী আক্কাস উদ্দিন বলেছেন আমাদের চট্টগ্রামের ঐতিহ্য মেজবান, শুটকি মাছের স্বাদের সাথে সারা বিশ্বের বাংলাভাষাভাষিরা পরিচিত। এছাড়া বাংলাদেশের ইলিশের কোন তুলনা হয়না। আমাদের দেশের ঐতিহ্যবাহী এসব খাবার বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে হবে। একই সাথে আমাদের পার্বত্য চট্টগ্রামের খাবারগুলোকেও ফুড সংস্কৃতির অংশ হিসেবে উপস্থাপন করতে হবে। এ জন্য ভূমিকা রাখতে পারেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া মাস্টার শেফ কিশোয়ার চৌধুরী।

মঙ্গলবার (২২ মার্চ) ঢাকার সিক্স সিজন হোটেলের বল রুমে শেফস ফেডারেশন অব বাংলাদেশ আয়োজিত মাস্টার শেফ অস্ট্রেলিয়ার দ্বিতীয় রানার্স আপ কিশোয়ার চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য আক্কাস উদ্দিন এসব কথা বলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ওয়েস্টিন ঢাকার জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসাইন, প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের এফ এন্ড বি ডিরেক্টর কাজী মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ শেফ ফেডারেশনের সেক্রেটারি জহির খান।

এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে সারা ঢাকা এবং চট্টগ্রামের শেফ ও কালিনারি আর্টিস্টরা অংশ নেন সংবর্ধনার জবাবে মাস্টার শেফ অস্ট্রেলিয়ার দ্বিতীয় রানার্স আপ কিশোয়ার চৌধুরী বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার তুলে ধরেই আমার এই স্বীকৃতির অর্জন। তাই খাবারের মাধ্যমেই বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরতে চাই। অনুষ্ঠানে কিশোয়ার চৌধুরীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন আক্কাস উদ্দিন। গালা ডিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net