1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুরাদনগরে পরাজিত প্রার্থীর নামে গেজেট প্রকাশ, পাল্টাপাল্টি লিগ্যাল নোটিশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয় আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

মুরাদনগরে পরাজিত প্রার্থীর নামে গেজেট প্রকাশ, পাল্টাপাল্টি লিগ্যাল নোটিশ

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ২৭৮ বার

কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের গেজেট প্রকাশের পর বিভ্রান্তি তৈরি হয়েছে। বিজয়ী ফুটবল প্রতীকের প্রার্থীর নাম ও পিতার নামের স্থলে আপেল প্রতীকের প্রার্থীর নাম ও পিতার প্রকাশ হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দুইজন প্রার্থী একই নামের হওয়ায় গেজেটে ভুল হয়েছে। এ নিয়ে একজন অন্যজনকে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন।

নির্বাচন কমিশনের সূত্রমতে, গত ৩১ জানুয়ারি কুমিল্লার মুরাদনগর উপজেলার টনকী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনারামপুর গ্রামে পাঁচজন প্রার্থী সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২নং ওয়ার্ডের একমাত্র কেন্দ্র সোনারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৮৬০ জনের মধ্যে ৫৩৮ জন ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করেছেন। রিটার্নিং কর্মকর্তার প্রকাশিত ফলাফলে দেখা যায়, ফুটবল ২৬৪ ভোট, তালা ১২৫ ভোট, আপেল ১২৩ ভোট, মোরগ ২৫ ও টিউবওয়েল প্রতীকের প্রার্থী ১ ভোট পেয়েছেন। ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ফুটবল প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন ওরপে মো. জসিম উদ্দিন মুন্সি।

তবে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেটে আপেল প্রতীকের জসিম উদ্দিনকে বিজয়ী দেখানো হয়েছে।

আপেল প্রতীকের প্রার্থী মোঃ চারু মিয়া মোল্লার ছেলে জসিম উদ্দিন বলেন, আমি ১২৩ ভোট পেয়েছি। নির্বাচন অফিসার ভুল করছে। গেজেট আমার নাম এসেছে। এখন আমি মেম্বার।

বিজয় ফুটবল প্রতীকের প্রার্থী বলেন, আমার নাম মোঃ জসিম উদ্দিন পিতার নাম মোঃ ফুল মিয়া আর আপেল প্রতীকের প্রার্থীর নাম জসিম উদ্দিন পিতার নাম মোঃ চারু মিয়া মোল্লা। রিটানিং অফিসারের ভুলের কারণে এটি হয়েছে। আমি নির্বাচন অফিসে লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে টনকী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান তৌয়বুর রহমান তুহিন বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়েছে। এ নিয়ে কারচুপি কোন সুযোগ নেই। সোনারামপুর এলাকার মানুষ ওমানী জসিম ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। অন্য কোন জসিমকে ভোট দেয়নি। এ নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই।

মুরাদনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, রিটানিং অফিসারের ভুলের কারণে এটি হয়েছে। গেজেট প্রকাশ হয়েছে, শপথ হয়নি। সংশোধিত গেজেট প্রকাশ হয়েছে। এ নিয়ে বিভ্রান্তি করার সুযোগ নেই। টনকীর ২নং ওয়ার্ডে ফুটবল প্রতীক বিজয়ী হয়েছে।

ভুলের বিষয়ে কথা বলতে টনকী ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, চৌদ্দগ্রাম উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেনকে একাদিক কল ও ক্ষুদেবার্তা প্রেরণ করা হলে, তিনি কোন উত্তর দেননি।

কুমিল্লা জেলা সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম জানান, দুই জন প্রার্থী একই নামের হওয়ায় ভুল হয়েছে। বিষয়টি সংশোধনের জন্য নির্বাচন কমিশনে পাঠিয়েছি। ফুটবল প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি মুরানগরের টনকীসহ সকল ইউনিয়নে ইভিএম মেশিনে ভোট গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net