ঢাকা   ০১:০১:৪৭ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

মূল্য তালিকা প্রদর্শন না করায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

বদরুল হক ;-
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৬১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আনোয়ারা উপজেলায় চাতুরী চৌমুহনী বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে বেশী মূল্যে পণ্য বিক্রির দায়ে ৭ প্রতিষ্ঠানকে বাজার মনিটরিং করার সময় ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (১৩ মার্চ) বিকেল থেকে সন্ধা পর্যন্ত আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে এই জরিমানা করেন। বাজার মনিটরিংএ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলা চাতুরী চৌমুহনী বাজারে বাজার মনিটরিং করা হলে এসময় মুল্য তালিকা প্রদর্শন না করে বেশী দামে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির দায়ে ৭ মুদির দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) তানভীর হাসান চৌধুরী জানান, বাজার মনিটরিংয়ের সময় দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করে পণ্য বিক্রির দায়ে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং তাদের সচেতন করা হয়েছে। আমাদের এমন অভিযান আগামীতেও অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি