ঢাকা   ০৯:৪০:৫৮ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

যারা সাংবাদিকদের সমালোচনা করেন আয়নায় তাদের চেহারাটা ভালো করে দেখে নেবেন – বিক্ষুব্ধ সাংবাদিক নেতৃবৃন্দ

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩৫৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে হুমকির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

৩ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ মাবনবন্ধন কর্মসূচি পালিত হয়।

মাবনবন্ধনে বক্তারা বলেন, যারা সাংবাদিকদের সমালোচনা করেন আয়নায় তাদের চেহারাটা ভালো করে দেখে নেবেন
দেশের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র যখন হুমকির মুখে পড়ে তখন রাষ্ট্রও হুমকিতে থাকে। সংবাদ প্রকাশের জেরে জাগো নিউজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুকে হত্যার হুমকিদাতা নোয়াখালী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ফজলে এলাহী খানকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

সাংবাদিকরা আরও বলেন, দেশের আলোচিত সাংবাদিক সাগর-রুনি ও কোম্পানীগঞ্জের মুজাক্কিরসহ বহু সাংবাদিক হত্যার বিচারের অপেক্ষায় দেশের কলম সৈনিকরা প্রহর গুনছেন। ওইসব হামলা-মামলার বিচার না হওয়ায় বৃহৎ এ পেশা দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সাংবাদিক ইকবাল হোসেন মজনু একজন পেশাদার সাংবাদিক উল্লেখ করে তারা বলেন, তার পক্ষে স্থানীয় সব সাংবাদিক ঐক্যবদ্ধ। শিগগির দোষীদের আইনের আওতায় আনা না হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।

দৈনিক ইনকিলাবের কোম্পানীগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন তোহা, খোলা কাগজ প্রতিনিধি এহসানুল আলম খসরু, অবজারভার প্রতিনিধি জাফর উল্যাহ পলাশ, ভোরের পাতা কোম্পানীগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক গণকণ্ঠ কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিনিধি বেলায়েত হোসেন বেলাল, দৈনিক অগ্রসর নোয়াখালী প্রতিনিধি এম এস আরমান প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, যুগান্তর প্রতিনিধি মো. শরফুদ্দিন শাহীন, নোয়াখালী কণ্ঠ সম্পাদক মঈন উদ্দিন আহমদ সেলিম, সমকালের কোম্পানীগঞ্জ প্রতিনিধি তবিবুর রহমান টিপু, আমার সংবাদ প্রতিনিধি ওয়াহিদুর রহমান, শ্যামল বাংলা নোয়াখালী প্রতিনিধি শাহাদাত হোসেন রাসেল, স্বদেশ বিচিত্রা প্রতিনিধি এম এ রহীম, দৈনিক গণমুক্তি প্রতিনিধি ইমাম হোসেন খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি