1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজস্থলীর থানা উদ্যােগে 'বিট পুলিশিং সভা। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

রাজস্থলীর থানা উদ্যােগে ‘বিট পুলিশিং সভা।

চাইথোয়াইমং মারমা রাজস্থলী, নিজস্ব সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৬৬ বার

এ প্রতিপাদ্য ‘আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই সব স্লোগানে রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা তৃনমুল পর্যায়ের বাড়াতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। রাজস্থলী থানা পুলিশের উদ্যোগে ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় তালুকদার পাড়ায় বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।

গত কয়েক মাস ধরে চট্রগ্রাম রেঞ্জ এলাকায় শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। প্রতিটি ইউনিয়নকে একটি বিটে ভাগ করে প্রতি বিটে একজন উপ-পরিদর্শক পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও আরো পুলিশ সদস্যরা কাজ শুরু করেছেন।

প্রত্যন্ত গ্রামের অপরাধ নির্মূল ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠতে কাজ শুরু হয়েছে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে। এর মাধ্যমে দ্রুত পুলিশি সেবা প্রাপ্তি নিশ্চিত হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষের। বিট পুলিশিং কার্যক্রম ইতোমধ্যে সারা ফেলেছে প্রত্যন্ত অঞ্চলে। এ কার্যক্রম আরো বেগবান করার জন্য বিট পুলিশিং নিয়ে সচেতনতামূলক সভা করছে রাজস্থলী থানা পুলিশ। থানার উপ পরিদর্শক জিকো শীলের উপস্থাপনায় সভাপতিত্ব করেন, রাজস্থলী থানার উপ পরির্দশক ইয়াছিন। সভায় প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ। বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ জাকির হোসেন।

সভায় আরো বক্তব্য রাখেন- রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, ইউপি সদস্য মোঃ জয়নাল তালুকদার, ব্যবসায়ী আবদু শুকুর, সিরাজুল ইসলাম ও এলাকার সচেতন স্থানীয়বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net