1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় আন্তর্জাতিক নারী দিবস পালন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

শরণখোলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪০০ বার

“শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা”টেকসই আগামীর জন্য”জেন্ডার সমতাই অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে,র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে শরণখোলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

৮মার্চ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি,মানববন্ধন ও আলোচনা সভায় সরকারি-বেসরকারি,বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত।

রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুলের সহকারি শিক্ষক মোঃ বদিউজ্জামান বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন,শরণখোলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রাহিমা আক্তার হাসি,মোঃ হাসানুজ্জামান পারভেজ,শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান,সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিলন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান,এসএমকেকে এর স্টেপ প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ সোহেল রানা,ক্রেইন প্রকল্পের নিউট্রিশন কো-অর্ডিনেটর হোসনে-আরাসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ‘আজকের এই দিন থেকে বন্ধ হোক সকল প্রকার সহিংসতা,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন।অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ী নারী ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net