1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় চিরকুট লিখে ব্যবসায়ি যুবকের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন 

শরণখোলায় চিরকুট লিখে ব্যবসায়ি যুবকের আত্মহত্যা

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪২৭ বার

ঋণের বোঝা সইতে না পেরে কিটনাশক খেয়ে আত্মহত্যা করেছে শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের মোঃ আব্দুল্লাহ (৩৫) নামের এক ব্যবসায়ি যুবক। রোববার দিনগত রাত দুইটার দিকে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। আব্দুল্লাহ ওই গ্রামের মৃত আব্দুল হাসেম পেয়াদার ছেলে ও নলবুনিয়া বাজারের একজন ব্যবসায়ী।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন তালুকদার জানান, শোনা যাচ্ছে আব্দুল্লাহ ঋণগ্রস্থ হয়ে হতাশায় ভুগছিল। রোববার রাত ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে একটি চিরকুট লিখে। চিরকুটে সে লিখে,আমি মোঃ আব্দুল্লাহ। আমি মারা গেলে আপনাদের কাছে আমার আবেদন। আমার জমি-জমা বিক্রী করে সবার দেনা শোধ করে দিবেন। আমার সম্পত্তি আমার ভাই-বোনকে দিবেন না। এরপর যে জমি থাকবে তাতে আমার স্ত্রী ও মেয়ে থাকবে। তাদের কোথাও তাড়াবেন না এটা আমার দাবী। সবাই স্বার্থপর শুধু আমি নয় ইতি মোঃ আব্দুল্লাহ। এরপর স্ত্রীকে আমি চলে যাচ্ছি মেয়েকে দেখে রাখিস বলে চালে দেয়া কিটনাশক ট্যাবলয়েট খায় আব্দুল্লাহ। এসময় স্ত্রীর ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে আব্দুল্লাহকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।

শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net