1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ঘাতক ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

শরণখোলায় ঘাতক ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৩৮৪ বার

বাগেরহাট জেলার শরণখোলায় ঘাতক ইজিবাইক চাপায় রিয়া মনি (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে সাউনবোর্ড-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে রায়েন্দা ইউনিয়নের কদমতলা শরিফ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মৃত রিয়া মনি কদমতলা গ্রামের বেল্লাল হাওলাদারের মেয়ে।

তার বাবা-মা দুজনেই জীবিকার তাগিদে ভারতে বসবাস করেন। সংশ্লিষ্ট ইউপি সদস্য খায়রুল ইসলাম শরিফ জানান, মৃত শিশুটি উপজেলার বকুলতলা গ্রামে তার নানা শহিদুল হাওলাদারের বাড়িতে থাকতো। সকালে সে নানা-নানির সাথে কদমতলা গ্রামে আত্মীয়র বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে আসে।

দুপুরে শিশুটি ওই বাড়ির সামনে থেকে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোঃ নিয়াজ শিশুটির অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল প্রেরণ করেন।খুলনা নেয়ার পথে তার মৃত্যু হয়। এলাকাবাসী ইজিবাইকসহ চালক দক্ষিন কদমতলা গ্রামের আবুল আকনের পুত্র বেল্লাল আকনকে আটকে রেখেছে।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ মোঃ সাইদুর রহমান জানান, শিশুটির লাশ পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। তার অভিবাকের সাথে কথা বলে এখন আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net