ঢাকা   ১০:৫৮:৪৭ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

হাটহাজারীতে পৃথক তিন সড়ক দূর্ঘটনায় ২যুবক ১নারী নিহত : আহত ৯জন

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৩৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত এবং ৫জন আহত হয়েছেন।

আজ সকালে অক্সিজেন-কাপ্তাই সড়কের হাটহাজারী বুড়িশ্চর নজুমিয়াহাট এলাকায় সড়কে দাড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে চলন্ত একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা দেয়। এতে ওই ৬জনই ছিটকে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।

স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরে তৌহিদুল আলম আসিফ (২৪) নামীয় এক যুবক মারা যায়, অন্যরা চমেকের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন বলে জানান নজুমিয়াহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহবুবুর রহমান।

জানা যায়, নিহত তৌহিদ আলমের পরিবারের অন্যদের নিয়ে প্রাইভেটকারে রাউজানের বাড়িতে ফিরছিলেন। এদিকে ঘটনার পর পালিয়েছেন কাভার্ডভ্যানের চালকও।

এদিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী বোর্ড স্কুল এলাকায় বিকেলে মর্মান্তিক দূর্ঘটনায় নিহত হয়েছেন- এক নারী। এতে তার দুই শিশু সন্তান আহত হয়েছে।

মৃতের নাম ঝিনু আকতার (৩০), তিনি মেখল ইউনিয়নের রুহুল্লাপুর হাদী চান্দের বাড়ি নিবাসী। সাথে আহত হয়েছে তার ছোট দুই সন্তান। একজনের বয়স সাত বছর, আর একজনের বয়স দুবছর।

নিহতের নিকটাত্মীয়, প্রাক্তণ ছাত্রনেতা তারিকুল কালাম তুহিন বলেন- এতদঞ্চলের সড়কগুলো দিন দিন মৃত্যুস্থানে পরিনত হচ্ছে”

অপরদিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী কলেজ গেট এর অদূরেই নাপিতের ঘাটা এলাকায় একটি মোটরসাইকেলের সাথে ট্রাকের বিপরিতমুখি সংঘর্ষে বাইকচালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি