1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী কৃষি সেচযন্ত্র মালিক সমিতির কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

হাটহাজারী কৃষি সেচযন্ত্র মালিক সমিতির কমিটি গঠন

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪১৬ বার

চট্টগ্রামের হাটহাজারীস্থ ‘উপজেলা কৃষি সেচযন্ত্র মালিক সমিতি’ (Upazila Agricultural Irrigation Owners Association) গঠন করা হয়েছে। গত মঙ্গলবার পৌর সদরের এগারমাইলস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কার্যালয়ে এ কমিটি গঠন হয়।

জাহেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সবার সম্মতিক্রমে মোহাম্মদ তসলিম উদ্দীন হায়দার (তসলিম হায়দার কৃষি সেচ প্রকল্প, ফতেপুর)কে সভাপতি এবং জাহেদুল ইসলাম চৌধুরী (কাটাখালী কুল কৃষি সেচ প্রকল্প, গুমানমর্দন) কে সাধারণ সম্পাদক করে উপজেলা কৃষি সেচযন্ত্র মালিক সমিতি গঠন করা হয়েছে।

সভায় নতুন কমিটি আগামীতে হাটহাজারী উপজেলার প্রত্যন্ত অঞ্চলকে কৃষি সমৃদ্ধি করার পরিকল্পনা নিয়ে প্রতিটি ইউনিয়নের সেচযন্ত্র মালিকদের অত্র সমিতির সদস্য হিসেবে তালিকায় অন্তভুর্ক্তকরণ, হাটহাজারী কৃষি ও কৃষকদের সহায়তা অনাবাদি, পরিত্যক্ত জমিগুলো আবাদ করার উদ্যোগ গ্রহণ করা, সেচ সুবিধা সম্প্রসারণ ও দক্ষতা বৃদ্ধি, জমিতে পানির সুষ্টু ব্যবস্থাপনা, পানি অপচয়রোধে ভূ-গর্ভস্থ পাইপ লাইন নির্মাণ সহ কৃষি মন্ত্রণালয়, কৃষি উন্নয়ন কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি উন্নয়নভিত্তিক সরকারি-বেসরকারী সংস্থার সাথে সমন্বয় করে নতুন প্রকল্পের অনুমোদনের বিভিন্ন পদক্ষেপ নেবেন।

সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী শ্যামল বাংলা’কে বলেন- ‘পুরো হাটহাজারী উপজেলাকে একটি কৃষি সমৃদ্ধির উন্নয়ন ঘটানো অত্র সমিতির লক্ষ্য এবং উদ্দেশ্য।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net