1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
২৭ মার্চ প্রতিনিধি সম্মেলন উপলক্ষে চন্দনাইশ উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৭ মার্চ প্রতিনিধি সম্মেলন উপলক্ষে চন্দনাইশ উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩০৭ বার

আগামী ২৭ মার্চ চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা আ.লীগের প্রতিনিধি সম্মেলনকে
সামনে রেখে গতকাল ১৩ মার্চ বিকালে চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ
বালিকা বিদ্যালয় মিলনায়াতনে উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি মফিজুর রহমান বলেছেন, বিগত ইউপি ও উপজেলা নির্বাচন
নিয়ে অনেক কথা আছে। নৌকার প্রার্থীদের পরাজয়ের পিছনে দলীয়
নেতাকর্মীদের সক্রিয় ভুমিকা না থাকায় পরাজয়ের গ্লানি বহন করতে হচ্ছে।
আগামী ২৭ মার্চ নগরীর জিইসি কনভেনশন সেন্টারে প্রতিনিধি
সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত
হবে। রমজান মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করে পরের মাসে ইউনিয়ন
কমিটির সম্মেলনের পর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। জুন মাসে জেলা
কমিটি গঠন করা হবে। যারা সম্মেলন করতে পারবেনা তাদের কমিটি ভেঙ্গে
দেয়া হবে।

উপজেলা আ.লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের
সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ
সম্পাদক মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের সহ-
সভাপতি হাবিবুর রহমান। সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু’র সঞ্চালনায়
আলোচনায় অংশ নেন, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, মুক্তিযোদ্ধা
ফেরদাউস ইসলাম খাঁন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার
চৌধুরী, আ.লীগ নেতা যথাক্রমে আবদুল মালেক রানা, মাহবুবুর রহমান
চৌধুরী, এড. নজরুল ইসলাম সেন্টু, বাবর আলী ইনু, আরিফ উদ্দীন খোকন,
হেলাল উদ্দীন চৌধুরী, সেলিম উদ্দীন, সমীরণ দাশ তপন, কর আইনজীবী জয়শান্ত
বিকাশ বড়–য়া, বেলাল হোসেন মিঠু, চেয়ারম্যান যথাক্রমে খোরশেদ বিন
ইসহাক, আমিন আহমদ চৌধুরী রোকন, এস এম সায়েম, আবদুল আলীম,
ইউনিয়ন আ.লীগ নেতা যথাক্রমে অধ্যাপক আবদুল আলীম, বশির উদ্দীন মুরাদ,
ফরিদুল ইসলাম চৌধুরী, কবির আহমদ, ফরিদুল আলম চৌধুরী, মাহমুদুল হক
বাবুল, আবদুর রহিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net