1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায় বিনামূল্যে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন শুভ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় বিনামূল্যে কারাতে প্রশিক্ষণ দিচ্ছেন শুভ

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬৬৪ বার

আত্মরক্ষায় বিনামূল্যে কারাতে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন। জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় নারীদের জন্য দ্বিতীয় বারের মতো এ আয়োজন। কুমিল্লা স্টেডিয়ামের সুইমিং পুল সংলগ্ন এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার প্রশিক্ষণ শুরু হবে। চলবে আগামী দুই মাস পর্যন্ত।

প্রশিক্ষণের মূল উদ্যোক্তা, বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি ও কোচ এস ইসলাম শুভ জানান, ইভটিজিং আর নারী নির্যাতন থেকে বাঁচতে৷ আত্মরক্ষার জন্য নারীদের বিনামূল্যে কারাতে প্রশিক্ষণের ব্যবস্থা। আর সুস্থ থাকার জন্যও কারাতে চর্চার প্রয়োজন। জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতার দ্বিতীয় বাড়ের মতো এ আয়োজন। প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার দুই ঘণ্টা এ প্রশিক্ষণ চলবে। শিশু-কিশোরীসহ যে কোন বয়সী নারী প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। নিবন্ধনের জন্য ০১৭১৬-৮৬৮৬২২ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন জানান, ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন। ওয়ার্ড কারাতে ফেডারেশনের কোচ, কুমিল্লার সন্তান শুভ এ কাজটি প্রতিবছর করে থাকে। কারাতে মেয়েদের জন্য আত্মরক্ষা মূলক একটি শারিরিক কৌশল ও ব্যায়াম। কুমিল্লার ছেলে-মেয়েরা সব সময় এগিয়ে আছে। আশাকরি, সুযোগটি কেউ হাতছাড়া করবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net