1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন বাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন বাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহবান

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩০৯ বার

খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

আজ মঙ্গলবার (১ মার্চ) সকালে পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে উদযাপন করা হয়। এ সময় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ এর সভাপতিত্বে খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার এপিবিএন এর ( অতিরিক্ত ডিআইজি ) পিপিএম কমান্ড্যান্ট মো: আওরঙ্গজেব মাহবুব।

প্রধান অতিথি কমান্ড্যান্ট মো: আওরঙ্গজেব মাহবুব বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা জনগণের সেবায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে পুলিশ সদস্যরা। দায়িত্বশীল জায়গা থেকে পুলিশ সদস্যরা দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। তাই পুলিশ সদস্যদের যে কোন বিপদে পুলিশ বাহিনী নিজ পরিবারের পাশে আছে, থাকবে বলে মন্তব্য করেন। একই সাথে বাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে আরো দায়িত্বশীল হওয়ার আহŸান জানান তিনি।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, পুলিশ বাহিনীর যে কোন সদস্যর বিপদে পাশে আছি। একে অপরের পরিপুরক হয়ে দেশের কল্যাণে নিজেদের নিবেদীত রাখতে আহŸান জানান তিনি। একই সাথে সব ধরনের চাহিদা ও সংকট পুরণে ধারাবাহিক উদ্যোগ ও পুলিশের কল্যাণে কাজ করার প্রতিশ্রæতি দেন তিনি। অনুষ্ঠানে কর্তব্যরত অবস্থায় নিহত ৬ পুলিশ সদস্যদের পরিবারকে ক্রেষ্ট, উপহারসহ সম্মাননা দেয় খাগড়াছড়ি জেলা পুলিশ।

এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মনিরুজ্জামান, খাগড়াছড়ি এএন্ডএসটিসি অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, সহকারী পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম, খাগড়াছড়ির মহালছড়ি এ্যাডজুটেন্ট মো: কামরুল হাসান, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়–য়া, খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশিদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net