1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালী গর্জনতলীতে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম 

খুটাখালী গর্জনতলীতে বনবিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩৪৫ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া বনবিটের গর্জনতলীতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২ মার্চ) সকালে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম উচ্ছেদের সত্যতা নিশ্চিত করে বলেন, ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া বিটের গর্জনতলী নামক এলাকায় অভিযান চালিয়ে জবরদখলকৃত জায়গায় নতুন বসতঘর তৈরির সময় উচ্ছেদ করে . ২ শতক বনভূমি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এদিন গর্জনতলীতে জবর দখলের উদ্দেশ্যে ঘর তৈরীর খবর পাওয়া যায়। তাৎক্ষণিক বিষয়টি রেঞ্জ কর্মকর্তাসহ উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়। এদিন সকালে অভিযান চালিয়ে সদ্য নির্মিত ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় মেদাকচ্ছপিয়া বিটের স্টাফ, হেডম্যান, ভিলিজার ও সিপিজি সদস্যরা উচ্ছেদে অংশ নেন।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল জানান, বনভূমি দখলবাজ যেই হউক কাউকে ছাড় হবে না। এছাড়া অবৈধ দখলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সকল কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net