1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় বেদখলকৃত পিতার সম্পত্তি ফিরিয়ে পাওয়ার দাবিতে অসহায় সন্তানের সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ  বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ড. শহীদুল্লাহ একাডেমী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ল্যাব মাগুরায় টেনিস লাভার্স  অ্যাসোসিয়েশনে চ্যাম্পিয়ন রাকিব-আলাউদ্দিন ও মাজেদ-রাজা

গাইবান্ধায় বেদখলকৃত পিতার সম্পত্তি ফিরিয়ে পাওয়ার দাবিতে অসহায় সন্তানের সংবাদ সম্মেলন

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৪৬ বার

বেদখলকৃত পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে পাওয়ার দাবিতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত গেন্দলা বেপারীর অসহায় ছেলে আজিম উদ্দিন সংবাদ সম্মেলন করেন।

রোববার (১৩ মার্চ) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

আজিম উদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, পার্বতীপুর মৌজায় বিভিন্ন দাগে ২ একর ৫৮ শতক জমি জোর করে ওই এলাকার মুনছুর আলী জবর দখল করেন। ফলে তার পিতা গেন্দলা বেপারী ওই জমি দখল চেয়ে ১৯৫৭ সালে নি¤œ আদালতে একটি মামলা দায়ের করেন। ১৯৫৮ সালে ওই মামলায় তার পিতা গেন্দলা বেপারী ডিগ্রী পান। এরপর ১৯৫৯ সালে মুনছুর আলী আদালতের ওই রায়ের বিরুদ্ধে রংপুর জজ কোর্টে আপিল করলে গেন্দলা বেপারী হেরে যান। পরবর্তীতে ১৯৬৬ সালে গেন্দলা বেপারী ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে গেন্দলার পক্ষের নি¤œ আদালতের রায় বহাল রাখেন। এরপর ১৯৭৪ সালে গেন্দলা বেপারী মারা যান। সেময় গেন্দলার পুত্র আজিম উদ্দিন নাবালক ছিল। তখন থেকে অন্যের বাড়িতে দুই বেলা খাওয়ার বিনিময়ে কাজ করতেন তিনি। পরে আজিম উদ্দিন সাবালক হয়ে উঠলে ওই জমিগুলো দখল চেয়ে ২০১৩ সালে আদালতে একটি মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, ১৯৬৮ সালের ২৬ আগস্ট জনৈক নুরুল হুদা নামে এক ব্যক্তি এসব জমি নিজের দাবি করে কোর্টে একটি দলিল দাখিল করেন। যা কোর্টে ভূয়া হিসেবে প্রমাণিত হয়। ওই ভূয়া দলিল থেকে ১ একর জমি নুরুল হুদা রহমতপুর এম.এম উচ্চ বিদ্যালয়ের নামে লিখে দেয়। আজিম উদ্দিন আরও বলেন, তিনি একজন এতিম। তিনি মানুষের বাড়িতে থাকেন। নিজের বাবার সম্পত্তি থাকার পরও তিনি ভোগদখল করতে পারছেন না। শুধু তাই নয়, জমি নিয়ে মামলা করার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন ও নুরুল হুদা তাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. দুদু মিয়া, সাজ্জাদ হোসেন ও মো. মাসুদ রেজা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net