ঢাকা   ০৬:৪৭:৩৪ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩৫৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গাইবান্ধা জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করছে ।

আজ রবিবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে জেলা বিএনপরি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে। এতে বিএনপির নেতা কর্মীসহ কমপক্ষে ২০জন আহত হয়। পরে বিক্ষিপ্ত নেতাকর্মী বিএনপির সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারন সম্পাদক এস এম মিজানুর রহমান। বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী।

বক্তারা বলেন, ক্ষমতা চির স্থায়ী নয়। আজকের কর্মসুচি ছিল সাধারন জনগনের । পুলিশ বিনা উস্কানিতে বিএনপির নেতাকর্মীর উপর লাঠিচার্জ করেছে। সাধরন জনগনের ভ্যাটের টাকায় যাদের বেতন ভাতা হয় তারা জনগনের যৌক্তিক আন্দোলনে হামলা করছে। আপনারা জানেন এই সরকার দ্রব্য মূল্যের নিয়ন্ত্রের বাহিরে নিয়ে গিয়ে এখন নানা ধরনের ষড়যন্ত্রের লিপ্ত। সাধারন জনগনের যৌক্তিক আন্দোলন কোন স্বৈর শাসক দমিয়ে রাখতে পারেনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি