ঢাকা   ০৭:২৯:৫৬ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশু রাব্বির অকাল মৃত্যু মানিকছড়িতে

আলমগীর হোসেন,(খাগড়াছড়ি)প্রতিনিধি-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৯৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চাদের গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মানিকছড়িতে এক শিশু মো. রাব্বি হোসেন(৬) অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া।

বুধবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় উপজেলার খাড়িছড়া মাস্টারপাড়া এলাকায় মো. ইদ্রিস মিয়ার কনিষ্ঠ পুত্র মো. রাব্বি হোসেন(৬) প্রতিবেশী দিদার মিয়ার বাড়িতে থেমে থাকা চান্দের (জীপ) গাড়ীতে উঠে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এমন সময় দিদার মিয়া জীপ গাড়িটি চালিয়ে নেওয়ার সময় অসাবধানতায় শিশু রাব্বি লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ীর চাকায় শিশু পিষ্ট হওয়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সড়ক দুর্ঘটনা সম্পৃক্ত না হওয়ায় নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি