1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার বিএনপির বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য?

চকরিয়ার বিএনপির বিক্ষোভ

চকরিয়া প্রতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩১৮ বার

দেশে নিত্যপন্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চকরিয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়েছে।
শনিবার (৫মার্চ) বিকাল ৩টায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন চকরিয়া পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস.এম আবুল হাসেম, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী।

মিছিলটি চকরিয়া সরকারি হাসপাতাল সড়ক থেকে শুরু করে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরশহরে চিরিঙ্গা এলাকা প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী।

এসময় চকরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাবু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, আকতার ফারুক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আমিন, কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক কমিশনার কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এ.এম ওমর আলী, পৌর যুবদলের সভাপতি সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি কামরুল হাসান, উপজেলা শ্রমিকদলের সভাপতি নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবউল্লাহ মিজবাহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net