1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই, ৪৫ লাখ টাকার ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর  দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা রামগড়ে মাটিরাঙ্গা সীমান্তে সেনাবাহিনী-ইউপিডিএফ (প্রসিত) গোলাগুলি: নিহত ১, আহত ১ সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত রামগড় থানার এসআই আনসার আলী নবীনগর পৌরসভায় উন্নয়ন ও বাজেট নিয়ে আলোচনাও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই, ৪৫ লাখ টাকার ক্ষতি

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২৭৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি শনিবার দুপুর সাড়ে বারটায় উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামে ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চৌদ্দগ্রামের ষ্টেশন কর্মকর্তা মো: ফয়েজ আহমেদ। অগ্নিকান্ডে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও প্রয়োজনীয় মালামালসহ ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পাশাপাশি ঘর হওয়ায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে বারটায় ওই গ্রামের আবদুল আজিজের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ^বর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে কাঁকড়ি নদী থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বারটি বসতঘর পুড়ে ছাই হয়ে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত আবদুল আজিজ বলেন, হঠাৎ করে তার ঘরে আগুন লাগে। তার চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলেও আগুন দ্রæতগতিতে ছড়িয়ে পড়ায় তার ঘরসহ বারটি ঘরের মূল্যবান মালামালসহ ঘরগুলো পুড়ে ৪৫ লাখ টাকার ক্ষতি হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত হান্নান মিয়া বলেন, আগুন লাগার কারণে ঘর থেকে কোন কিছুই বের করতে পারি নাই। আমরা গরীব মানুষ, দিনমজুরি দিয়ে সংসার চালাতে হয়। আগুনে আমার সর্বস্ব পুড়ে গেছে। এখন আমিসহ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।

উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মজুমদার মাসুম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে বারটি ঘর পুড়ে গেছে। এখানে যারা বসবাস করে সবাই হতদরিদ্র। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পবিারগুলোকে সার্বিক সহযোগিতা করা হবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত বলতে পারবো’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net