1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর সদরের ৯ নং আস্করপুর ইউপি'র কুসুম্বী আর্দশ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি'র নির্বাচনী তপশীলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দিনাজপুর সদরের ৯ নং আস্করপুর ইউপি’র কুসুম্বী আর্দশ মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র নির্বাচনী তপশীলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৮৮ বার

দিনাজপুর সদরের আস্করপুর ইউপি’র কুসুম্বী আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচনী তপশীলের দূর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

১০ মার্চ বৃহস্পতিবার বেলা ৩টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে সদরের আস্করপুর ইউপি’র কুসুম্বী আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র সভাপতি লুতফর রহমান বলেন, স্বীয় স্বার্থ উদ্ধারের লক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জন্যে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান নির্বাচনী তপশীল বিষয়ে কোনো বিজ্ঞপ্তি বা বহুল প্রচার না করেই গোপনে ৪ জন পুরম্নষ ও ১জন মহিলা অভিভাবক সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য মনোনায়ন পত্রের তালিকা প্রণয়ন করে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার কার্য্যালয়ে দাখিল করেছেন।

প্রধান শিক্ষকের উদ্দেশ্য হচ্ছে তার মনোনিত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী করে স্কুলের ৩টি পদে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা কর্মী নিয়োগের বৈধতা দেয়া। বিনিময়ে সে এবং তার কমিটির নির্বাচিত সদস্যরা মিলে ঘুষ গ্রহনের লাখ লাখ টাকা আত্বসাত করবে। তারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিদ্যালয় ম্যানজিং কমিটির নির্বাচনের ঘোষিত তপশীল সর্ম্পকে বর্তমান কমিটির সভাপতি,সদস্য ও স্থানীয় জনগন কিংবা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা কেউই কোনো কিছুই জানেন না।

তারা বলেন,সবাইকে অন্ধকারে রেখে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান নিজের স্বার্থসিদ্ধির লক্ষ্যে মনমত কমিটি গঠনের চক্রান্তে লিপ্ত রয়েছে। এব্যাপারে নির্বাচনী তপশীলের অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করতে আমরা সকল দপ্তরে লিখিত অভিযোগ পাঠিয়েছি। গোপনে বানোয়াট ভিত্তিহীন নির্বাচনী তপশীল তদন্ত্ম সাপেক্ষে তপশীল বাতিল এবং বহুল প্রচারের মাধ্যমে পুনরায় নির্বাচনী তপশীল ঘোষনা ও সেই সাথে দোষী প্রমানিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মো: বাবুল আকতার, ফরহাদ আলী, বীরমুক্তিযোদ্ধা মো: মইন উদ্দীন, মো: জামাল উদ্দীন,ইউপি সদস্য মোখলেছার রহমান, ইউপি সদস্য ফরিদা খাতুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net