1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ।। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য?

দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ।।

আলমগীর হোসেন,খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ৩১১ বার

দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

২মার্চ বুধবার খাগড়াছড়িতে জেলা বিএনপি কার্যালয় সম্মুখে বিক্ষোভ এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির কর্ম সংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ শরীফ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খান, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার। বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখানে জেলা বিএনপির সিঃ সহ সভাপতি বাবু প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, ক্ষনি রঞ্জন ত্রিপুরাসহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, রাতের ভোটের এই সরকারের জনগনের কাছে কোনো দায়বদ্ধতা রাখছে না। সরকারের সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি দিন দিন বেড়েই চলেছে। সরকার পতন ছাড়া সাধারণ মানুষের মুক্তি মিলবেনা বলেও বক্তারা হুশিয়ার করে ঐক্যব্ধভাবে আন্দোলনে নামার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net