1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’

নকলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী নিহত

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৬৫ বার

শেরপুরের নকলায় সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগের দুই কর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১২ টার দিকে নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাব্বি (২০) উপজেলার মোছারচর এলাকার আ: রাজ্জাকের ছেলে ও ওয়াসীম (২০) ফারুক হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নকলা-চন্দ্রকোনা সড়কের কায়দা পাগলী মার্কেট এলাকায় রাস্তার পাশে দাড়ানো অবস্থায় মনিরের করাত কল থেকে ট্রাকে লাকড়ী ভরার সময় বিপরীত থেকে দ্রæতবেগে আসা রাব্বি মোটরসাইকেল নিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন ও অপর আরোহী ওয়াসিমকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ওয়াসিম মারা যান। দুজনই ছাত্রী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, মঙ্গলবার রাতে কায়দা পাগলী মার্কেট এলাকায় করাত কল থেকে ট্রাকে লাকড়ী তোলার সময় আরোহী নিয়ে মোটরসাইকেলে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হন রাব্বি ও আরোহী সকালে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াসিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net